পোড়া পাম তেল জব্দ, জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোড়া পাম তেলে খাবার ভাজা, অপরিচ্ছন্ন পরিবেশ, ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা কিমা সংরক্ষণ, বাসি মসলা ব্যবহারসহ নানা অনিয়মের কারণে চট্টগ্রামে অলিম্পিয়া ফুডস অ্যান্ড বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার নগরের কদমতলী মোড় এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কারখানাটির পরিবেশ খুবই অস্বাস্থ্যকর। রান্নায় ব্যবহার করা তেল দেখে মনে হচ্ছিল মবিল। বাটার বানে মাখনের পরিবর্তে নিম্নমানের বাটার অয়েল ব্যবহার করা হতো। জরিমানার পাশাপশি কারখানা থেকে জব্দ করা ২০ লিটার তেল নালায় ফেলে দেওয়া হয়।