পৌর আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমের ওপর আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুখ আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ওই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
জামালপুর জেলা ও উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে মারধর করেন। এ কারণে গত ২৮ ফেব্রুয়ারি জামালপুর জেলা আওয়ামী লীগ এক পত্রের মাধ্যমে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে দেয়।
জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুখ আহম্মেদ চৌধুরী জানান, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বলেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমাদের দলীয় কার্যক্রমের ওপর আরোপিত স্থগিতাদেশ জেলা আওয়ামী লীগ এক পত্রের মাধ্যমে প্রত্যাহার করে নিয়েছে।’