পৌর এলাকায় সাধারণ ছুটি বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর নির্বাচনী এলাকাগুলোয় ৩০ ডিসেম্বর বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল রোববার এক প্রজ্ঞাপনে এ ঘোষণা জারি করে। এতে বলা হয়, নির্বাচনী এলাকায় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা যাতে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ এবং ভোট গ্রহণ করতে পারেন, সেই সুবিধার্থে ভোটের দিন বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সেখানে ওই দিন কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষার কেন্দ্রগুলো ও সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা সাধারণ ছুটির আওতার বাইরে থাকবেন। তথ্য বিবরণী।