পৌর কর্মচারীকে লাঞ্ছনা, প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা পৌরসভা কার্যালয়ে ঢুকে গত বুধবার ফরিদ হোসেন (৩৪) নামের এক বিদ্যুৎকর্মীকে লাঞ্ছিত করা হয়েছে। এ অভিযোগে ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ঠিকাদার হাফিজুর রহমানের (৩৮) বিরুদ্ধে ওই দিনই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ওই ঘটনার প্রতিবাদে পৌর ভবনের সামনের সড়কে গত বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করেছেন পৌর কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁরা লাঞ্ছনার ঘটনার ন্যায়বিচার ও অপরাধীর শাস্তি দাবি করেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌরসভার সচিব জসিম উদ্দিন খান ও পানি সরবরাহ শাখার কর্মকর্তা সোহেল আহম্মেদ।
ফরিদ হোসেন বলেন, ‘ঠিকাদার আমাকে চড়, থাপ্পড় ও কিলঘুষি মারেন।’