পৌর কাউন্সিলরের নেতৃত্বে বিদ্যুৎ কার্যালয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে এক পৌর কাউন্সিলরের নেতৃত্বে বিদ্যুৎ কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা স্বীকার করেছেন ওই কাউন্সিলর।
গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে নীলফামারীর ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে সৈয়দপুর থেকে নীলফামারী পর্যন্ত ৩৩ কেভি সঞ্চালন লাইনের দুটি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়৷ প্রায় ২৭ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
রাত সোয়া একটার দিকে নীলফামারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সামসুল হকের নেতৃত্বে বিদ্যুৎ কার্যালয়ের অভিযোগকেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় তাঁরা ওই কার্যালয়ের চেয়ার-টেবিল, টেলিফোন সেট ও জানালার কাচ ভাঙচুর করেন৷
নীলফামারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কর্মচারী ফরহাদ হোসেন অভিযোগ করে বলেন, ‘নীলফামারী পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর সামসুল হকের নেতৃত্বে এ ভাঙচুর করা হয়। এ সময় তাঁরা নির্বাহী প্রকৌশলীর বাসভবনের সামনে গিয়ে প্রকৌশলীকে এবং আমাদের অকথ্য ভাষায় গালমন্দ করেন।’
ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে সামসুল হক বলেন, শহরের সব এলাকায় রাত ১০টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও মিলনপল্লি এলাকায় রাত একটা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। অভিযোগকেন্দ্রে টেলিফোন করলেও কেউ টেলিফোন ধরে না। এ কারণে মিলনপল্লির লোকজনসহ আমরা সেখানে গিয়ে হামলা চালিয়েছি।’
নীলফামারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রুবেল আহম্মেদ বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷ মিলনপল্লি এলাকায় বিদ্যুৎ দেিরতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ঝড়ের সময় ওই লাইনে যে ত্রুটি হয়েছিল, তা সারানোর পর রাত একটায় লাইনটি চালু করা সম্ভব হয়েছে। কিন্তু রাত সোয়া একটার দিকে তাঁরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন।