প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষক লীগ সান্তাহার পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে সম্মেলনে সর্বসম্মতিক্রমে মেনতাজুর রহমানকে সভাপতি, শামীম আকতারকে সাধারণ সম্পাদক, রুবেল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে সান্তাহার পৌর কৃষক লীগের কমিটি ঘোষণা করা হয়। সান্তাহার দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন কৃষক লীগ নেতা হারুন-অর-রশিদ। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু রেজা খান, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিসরুল হামিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনজু আরা বেগম, পৌর যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সমিনুল ইসলাম প্রমুখ।