পৌর নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা নির্বাচনে ঋণখেলাপির দায়ে এক স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তিনি হলেন বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী সাদাকাত হোসেন। তবে তিন মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী হাকিবুর রহমান, বিএনপির ফারুক মোনায়েম ও ইসলামী আন্দোলনের মো. জাহিদ হোসেন। এ ছাড়া নয়টি ওয়ার্ডে ৩৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোতাসেন বিল্লাহ হলফনাফায় তথ্য গোপন করার অভিযোগে তাঁর মনোনয়ন বাতিল হয়েছে। গতকাল বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন এসব কথা জানান। এখানে আগামী ২০ মার্চ নির্বাচন হবে। নিজস্ব প্রতিবেদক, রংপুর|