পৌর নির্বাচনে আজ থেকে প্রচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার থেকে পৌরসভা নির্বাচনের প্রচার শুরু হচ্ছে। আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের দিনের ২১ দিন আগে থেকে প্রচার শুরু করা যাবে। প্রচার চালানো যাবে ২৮ ডিসেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত। ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। ১৪ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে।