পৌর মেয়রের দপ্তর থেকে পিয়নের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর পৌর মেয়রের ব্যক্তিগত দপ্তর থেকে গতকাল শুক্রবার লিটন মিয়া (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে৷ তিনি েময়রের পিয়ন হিসেবে কাজ করতেন৷ লিটন কালিয়াকৈর উপজেলার বড়ইতলী এলাকার খোরশেদ আলমের ছেলে৷
মেয়র মজিবুর রহমান বলেন, ‘গতকাল সকাল ১০টার দিকে আমার অফিস সহকারী জিল্লুর রহমান নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে কার্যালয়ে ঢোকেন৷ কার্যালয়ের বাইরের দিকের কক্ষে বসে পিয়ন লিটনের মুঠোফোনে রিং দেন৷ এ সময় পাশের ঘরে একাধিকবার মুঠোফোন বেজে উঠলেও কেউ না ধরায় ওই দরজায় নক করেন জিল্লুর৷ তার পরও দরজা না খোলায় তিনি বিষয়টি আমাকে জানান৷ পরে ওই ঘরের পেছনের জানালা দিয়ে উঁকি িদয়ে লিটনের ঝুলন্ত লাশ দেখতে পান৷ ঘরটির ছাদে পাখা লাগানোর আংটা থেকে মাফলার দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে৷’
পুলিশ ও এলাকাবাসী জানায়, কালিয়াকৈর বাজার ব্র্যাক কার্যালয়ের পাশে পৌর মেয়রের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে৷ গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই কার্যালয় থেকেই লাশ উদ্ধার করা হয়৷ তাঁর পকেটে একটি চিরকুট পাওয়া যায়৷ তাতে লখা ছিল ‘মা আমার লাশ শারমিন (তাঁর স্ত্রী) যাতে দেখতে না পায়।’ লিটনের স্ত্রী ঢাকায় থেকে একটি কলেজে লেখাপড়া করছেন৷
কালিয়াকৈর থানার উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে৷ এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে৷