পৌরবাসী পাচ্ছে না পর্যাপ্ত সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার অনেক এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ সুবিধা নেই। রাস্তাঘাট ভাঙাচোরা, নেই পানিনিষ্কাশন ব্যবস্থা। পৌরকর দ্বিগুণ করা হলেও পর্যাপ্ত সুবিধা পাচ্ছে না পৌরবাসী।

পৌর কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, বাকেরগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে।

বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবার তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী। এ পৌরসভায় বিএনপির হয়ে লড়বেন মতিউর রহমান মোল্লা।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পৌরসভার ২, ৩, ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কিছু এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। তারা বিশুদ্ধ পানিও পাচ্ছে না।

ওই সব এলাকার নাগরিকদের অভিযোগ, সর্বনিম্ন পৌরকর ৪০ থেকেবাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। ৩ নম্বর ওয়ার্ডের ভোটার মো. আবু ইউসুফ অভিযোগ করেন, ১১০ টাকার পানির বিল বাড়িয়ে করা হয়েছে ১৩০ টাকা।

মেয়র লোকমান হোসেন বলেন, কিছু এলাকায় সড়ক সংস্কারের প্রকল্প নেওয়া হয়েছে। নির্বাচন শুরু হওয়ায় ওই কাজ বন্ধ রয়েছে।