পৌরসভা করার সিদ্ধান্ত বাস্তবায়নে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় পলাশবাড়ী নামে নতুন পৌরসভা করার সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করা হয়েছে। ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের সদরের চারমাথা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মোকছেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পলাশবাড়ী সদর ইউনিয়নের ১৯টি, বরিশাল ইউনিয়নের রাইগ্রাম ও কিশোরগাড়ি ইউনিয়নের শিমুলিয়া, আন্দুয়া, পলাশগাছি, রাঙ্গামাটিসহ মোট ২৪টি মৌজা নিয়ে ২০০১ সালে পলাশবাড়ীকে পৌরসভা ঘোষণা করা হয়। এরপর দীর্ঘদিন এ সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি। ২০১১ সালের ১১ জুলাই পৌরসভা হিসেবে এর সরকারি গেজেট হয়।
বক্তারা বলেন, কিন্তু ২০০৭ সালের শেষের দিকে পৌরসভা করার সিদ্ধান্ত বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট মামলা করা হয়। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। ফলে সরকারি গেজেট প্রকাশের প্রায় সাড়ে চার বছর পেরিয়ে গেলেও মামলা-সংক্রান্ত জটিলতার কারণে এবার এখানে পৌরসভা নির্বাচন হচ্ছে না।
অবিলম্বে পলাশবাড়ী পৌরসভা বাস্তবায়ন করা না হলে হরতাল-অবরোধসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে হুঁশিয়ার করেন বক্তারা।