পৌরসভা দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া এক মেয়র ও আট কাউন্সিলর প্রার্থী পৌরসভাকে দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকার করেছেন। গতকাল বৃহস্পতিবার ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে তাঁরা ওই অঙ্গীকার করেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) গতকাল দুপুর ১২টার দিকে পৌর শহরের ডাকবাংলো চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এ কে এম সফি আহমদ সলমান এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদের আটজন প্রার্থী অংশ নেন।