পৌরসভাকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে তিন মেয়র প্রার্থী পৌরসভাকে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার করেছেন।
গতকাল বুধবার জনগণের মুখোমুখি অনুষ্ঠানে তাঁরা এসব অঙ্গীকার করেন।
গতকাল বিকেলে জগন্নাথপুর পৌর শহরের আবদুস সামাদ আজাদ মিলনায়তন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। অনুষ্ঠানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থী আওয়ামী লীগের মো. আবদুল মনাফ, বিএনপির রাজু আহমদ, স্বতন্ত্র শাহ নুরুল করিম উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মানস রঞ্জন রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজনের জেলা সমন্বয়কারী আবদুল হালিম।
এ সময় ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিন মেয়র প্রার্থী।