প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঙালি সংস্কৃতিকে ধারণ এবং তা চারদিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মানিকগঞ্জে পৌষ-পার্বণ মেলার আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার জেলা শহরের আফরোজা-রমজান বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উদীচী জেলা সংসদ মেলার আয়োজন করে। বিকেল পাঁচটায় মেলার উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শংকর সাঁওজাল। এরপর শুরু হয় বাঙালির সংস্কৃতির সত্তা ভাওয়াইয়া, জারি, গাজীর গান ও গম্ভীরা। স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এসব লোকসংগীত পরিবেশন করেন। এদিকে পৌষ-পার্বণে বাঙালির ঐতিহ্য পিঠা উৎসবেরও আয়োজন করা হয় মেলা প্রাঙ্গণে। আগত ব্যক্তিরা বাঙালির এসব লোকসংগীতের পাশাপাশি বিভিন্ন পিঠার স্বাদও উপভোগ করেন।