পৌষসংক্রান্তি উৎসব উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীর কোল ক্ষুদ্র জাতিসত্তার লোকজন গতকাল শনিবার পৌষসংক্রান্তি উৎসব উদ্যাপন করেছে। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউপির বৈলঠা, বিল বৈলঠা, চাতরা ও চটিগ্রাম, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউপির বাবুডাইং শান্তিপাড়ার বাড়িঘর লেপাপোছা করে পরিষ্কার করা হয়। প্রায় বাড়ির উঠান ও তুলসীতলা চালের গুঁড়ার গুলা দিয়ে আলপনা আঁকা হয়। বাবুডাইংয়ের মোড়ল কার্তিক কোল টুডু বলেন, এবার সংক্রান্তি আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে পুকুরের মাছ।