পৈতৃক জমি হারাতে বসেছেন আলী হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে পৈতৃক জমি দখলের অভিযোগ করেছেন সেখানকার বাসিন্দা আলী হোসেন। তাঁর অভিযোগ, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি তাঁর পৈতৃক তিন একর ৭৮ শতাংশ জমি দখল করে রেখেছেন।গাজীপুরের বাসিন্দা আলী হোসেন গত রোববার প্রথম আলো কার্যালয়ে এসে এই অভিযোগ করেন।আলী হোসেন জানান, গাজীপুরের গোবিন্দবাড়ী মৌজায় তাঁর পৈতৃক জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছেন ওই প্রভাবশালী ব্যক্তি। তাঁর লোকজনের ভয়ে তাঁরা জমিতেই যেতে পারছেন না।ওই প্রভাবশালী জমির জাল কাগজও তৈরি করেছেন বলে তিনি জানান। প্রভাবশালী ও তাঁর ছেলেরা এখন আলী হোসেনকে মেরে ফেলারও হুমকি দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।আলী হোসেন বলেন, এ বিষয়ে তিনি বারবার থানা-পুলিশের কাছে গিয়েছেন, কিন্তু কেউ তাঁকে সহায়তা করেনি। কথা বলার একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন এ বৃদ্ধ।