
সমকালীন বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ৬৫তম জন্মদিন কাল বুধবার। এ উপলক্ষে লেখকের পৈতৃকবাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুল শহীদ সঞ্চৃতি বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী এসব কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে প্রথমেই রয়েছে সকালে শহীদ সঞ্চৃতি বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের কোরআন খতম এবং মিলাদ ও দোয়া মাহফিল। এরপর কেক কেটে শুরু হবে জন্মদিন পালনের আনুষ্ঠানিকতা।
পরে পর্যায়ক্রমে হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ শোভাযাত্রা, শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লেখকের কর্মময় জীবনের ওপর সঞ্চৃতিচারণামূলক আলোচনা সভার আয়োজন করা হবে। এরপর শহীদ সঞ্চৃতিবিদ্যাপীঠ প্রাঙ্গণে লাঠি খেলা, জারি ও বাউল গান, রাতে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় হুমায়ূন আহমেদের নির্মিত চলচ্চিত্র ও নাটক প্রদর্শন এবং সব শেষে বাউলমেলার আয়োজন করা হয়েছে। এতে জনপ্রিয় কুদ্দুছ বয়াতি, ইসলাম উদ্দিন ও হাসেম বয়াতিসহ এলাকার শিল্পীরা বাউলসংগীত পরিবেশন করবেন।
প্রয়াত কথাসাহিত্যিকের জন্মদিনের অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ রেজাউল করিম উপস্থিত থাকবেন বলে তিনি নিশ্চিত করেছেন।
তা ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকভিত্তিক হুমায়ূনভক্ত তরুণদের দল ‘হিমু পরিবহন’ জন্মদিন ঘিরে নুহাশপল্লীতে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে ১৩ নভেম্বর প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে কেক কেটে শুরু হবে তাদের অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন।