পৈশাচিকতা থেকে নারীরাও রেহাই পাচ্ছে না: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, শুধু পুরুষেরাই নয়, সরকারের পৈশাচিক উন্মত্ততা থেকে নারীরাও রেহাই পাচ্ছে না। সরকারের অত্যাচার, নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকে ছাড়িয়ে গেছে।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। মিরপুর মহিলা দলের নেত্রী নাজমা কবীর, তাঁর স্বামী হুমায়ুন কবীর, ছেলে ও মেয়েকে আটকের পর দারুস সালাম থানায় নির্যাতনের অভিযোগ এনে জাতীয়তাবাদী মহিলা দল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।মির্জা ফখরুল অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়ে বলেন, অন্যথায় সব দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। তিনি বলেন, কেবল নারী নয়, গত ৩০ ঘণ্টার হরতালে আলেম-ওলামাদের নির্মমভাবে পিটিয়েছেন সরকারের পুলিশ বাহিনী ও ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা।লিখিত বক্তব্যে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা অভিযোগ করেন, হরতালের আগের দিন সন্ধ্যায় মহিলা দলের নেত্রী নাজমা কবীর স্বামীসহ বাসায় ফেরার সময় জানতে পারেন, তাঁর মেয়ে ও ছেলেকে বাসা থেকে পুলিশ থানায় নিয়ে গেছে। এ খবরে তাঁরা সরাসরি থানায় যান। পুলিশ তাঁদেরও থানায় আটক করে চারজনের ওপর অমানুষিক নির্যাতন চালায়। মায়ের সামনেই কলেজে পড়ুয়া মেয়েকে ওসি লাঠি দিয়ে পেটান। বাবার সামনে ছেলেকে পেটান। নাজমার ভগ্নিপতি খোঁজ নিতে গেলে তাঁকেও আটক করে নির্যাতন করা হয়।সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান রাবেয়া সিরাজ, অর্থনীতিবিষয়ক সম্পাদক আবদুস সালাম, মহিলা দলের সভানেত্রী নূরী আরা সাফা, মহানগর শাখার সভাপতি সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।