পোনা অবমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের বিলচাপাদাহে বিভিন্ন প্রজাতির ২০ মণ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিলপাড়ের দুটি সমিতির সদস্যদের উপস্থিতিতে ঘোষপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন এ মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, মৎস্যজীবী সমিতির সভাপতি নিরঞ্জন, সদস্য আশুতোষ, প্রণয় রায় প্রমুখ। ঘোষপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জানান, চলতি মৌসুমে বিলচাপাদাহে প্রায় ৪০০ মণ মাছের পোনা অবমুক্ত করা হবে।