পোনা অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার খাগড়াছড়ি নতুন পুলিশ লাইন লেকে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন। পোনা অবমুক্ত করার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।