প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে ৪৬টি প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গত বুধবার সকালে ফেনী সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জেলায় এ পোনা অবমুক্তকরণ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। এ সময় ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মো. মোস্তফা, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জমান, মৎস্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক সুনীল চন্দ্র ঘোষ, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত বুধ ও বৃহস্পতিবার জেলা সদরসহ জেলার বিভিন্ন উপজেলার ৪৬টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৩৭০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।