প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বড়বাড়ি বিলে এক মেট্রিক টন (১ হাজার ৫৪ কেজি) রুই, কাতলা ও কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বড়বাড়ি গ্রামের বিলপাড়ে সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম খন্দকার। প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকার উপপরিচালক (মৎস্য চাষ) মো. গোলজার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর বিভাগীয় মৎস্য উপপরিচালক মো. রকিবউদ্দীন বিশ্বাস ও জেলা মৎস্য কর্মকর্তা মোহা. নিয়াজউদ্দীন। মুক্তিযোদ্ধা ইকরামুল হক, রানীশংকৈল উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদত হোসেন, পীরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা প্রমুখ উপস্থিত ছিলেন।