পোনা অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধরন্তী হাওর এলাকায় গতকাল বুধবার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম, স্থানীয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ বছর উপজেলার বিভিন্ন সরকারি জলাশয়ে ১ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে রুই, কাতল, মৃগেল, কালবাউশ প্রভৃতি প্রজাতির ৩৭২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।