পোনা অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কেওলার হাওরে সরকারি উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পতনঊষার ইউনিয়নের মাছের অভয়ারণ্য কেওলার হাওরে নানা জাতের দেশি মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) সেলিম আহমদ চৌধুরীসহ জনপ্রতিনিধিরা।