পোনা অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মালিঝি শাখা নদী ও উন্মুক্ত জলাশয়ে গতকাল রোববার সকালে বিভিন্ন দেশি জাতের মাছেন পোনা অবমুক্ত করা হয়েছে। পুলিশ জানায়, শেরপুর জেলা পুলিশ ও নালিতাবাড়ী কমিউনিটি পুলিশিং কমিটির উদোগে ১৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন এলাকার সাংসদ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এ সময় জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।