পোনা অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাইডুলি নদীতে গতকাল শুক্রবার দুপুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। নেত্রকোনা জেলা পুলিশ ও কেন্দুয়া কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে নদীর ত্রিমোহনায় মাছের প্রায় ২০ হাজার পোনা অবমুক্ত করেন নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী। এ উপলক্ষে সাইডুলি নদীঘাট এলাকায় উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়।