পোনা অবমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার রক্তদহ বিলসহ উপজেলার বড়আখিড়া, বিনাহালী ও তিলোচ আদর্শ গ্রামের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা মৎস্য বিভাগ বিভিন্ন প্রজাতির মাছের ৬২০ কেজি পোনা অবমুক্ত করে। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রকল্প কর্মকর্তা আজাহার আলী, মৎস্য কর্মকর্তা বাবু রতন কুমার কুণ্ডু, মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম প্রমুখ।