প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের মশিয়ালীচারা বটতলা খালে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার সকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বিভিন্ন ধরনের ৭৪৪ কেজি মাছের পোনা অবমুক্ত করেন। এ নিয়ে উপজেলা মৎস্য অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিলুপ্তপ্রায় দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ আমরা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। এ সময় ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছিনা আকতার বানু, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক অমল কান্তি রায়, প্রকল্পের সহকারী পরিচালক এস এম মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।