পোনা অবমুক্তকরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল বুধবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার ধরন্তী হাওর এলাকায় ১ লাখ ২৪ হাজার টাকা মূল্যমানের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মো. জিয়াউল হক মৃধা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন, অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ প্রমুখ।