প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের অলঙ্কার মোড়ে সাতক্ষীরাগামী একটি বাস থেকে অন্তত চার লাখ বাগদা ও গলদা চিংড়ির পোনা জব্দ করেছে জেলা মৎস্য দপ্তর। মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী গতকাল মঙ্গলবার জানান, সকালে এসব পোনা উদ্ধার করা হয়। পোনাগুলো বড় বড় ডেকচি ভর্তি করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। পরে কর্ণফুলী নদীতে এগুলো অবমুক্ত করা হয়। পোনার মালিকদের পাওয়া যায়নি। মৎস্য আইনে চিংড়ি পোনা আহরণ নিষেধ।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।