পোনা মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে উপজেলার সিংপুর হাওর ও নয়নবালি বিলে ১০০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল নিকলী-বাজিতপুর এলাকার সাংসদ আফজাল হোসেন এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, ইউএনও মোহাম্মদ মাহবুব আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে, গতকাল ৪ হাজার ৬১৫ জন জেলের মধ্যে পরিচয়পত্র বিতরণ করেছে উপজেলা মৎস্য কার্যালয়। নিকলী উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনওর সভাপতিত্বে জেলেদের মাঝে পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আফজাল হোসেন।