পোনা যাবে শ্রীলঙ্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার সারাথ কে বেরাগোদা গতকাল শনিবার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন। কয়েক দিন আগে শ্রীলঙ্কা সরকার রায়পুরের এই হ্যাচারি থেকে মাছের পোনা নিতে আগ্রহ প্রকাশ করেছে। হ্যাচারি পরিদর্শনের সময় হাইকমিশন কার্যালয়ের প্রধান সচিব আরিশা পরআই, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুলাল চন্দ্র সূত্রধরসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র সূত্র জানায়, এশিয়ার বৃহত্তম এই হ্যাচারিতে উৎপাদিত মাছের রেণু ও পোনার বেশ খ্যাতি রয়েছে। এ খ্যাতির খবর শুনে শ্রীলঙ্কা সরকার এই হ্যাচরি থেকে পোনা আমদানি করতে আগ্রহ দেখায়। মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম মহিব উল্যা বলেন, ‘আমাদের মৎস্য প্রজনন কেন্দ্র থেকে শ্রীলঙ্কা সরকার পাঁচ হাজার কাতল মাছের পোনা নেবে। এ পোনা শ্রীলঙ্কার আবহাওয়ার উপযোগী হলে পরে আরও পোনা নেবে তারা।’