পোনামাছ অবমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার রক্তদহ বিলে গতকাল সোমবার পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগ এই মাছ অবমুক্ত কার্যক্রমের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মহিত তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা ক্ষিরোদ কুমার পাল, ইউএনও রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলি হোসেন প্রমুখ। ক্ষিরোদ কুমার পাল জানান, উন্মুক্ত জলাশয়ে মাছ বৃদ্ধির জন্য ওই বিলে এক হাজার কেজি মাছ অবমুক্ত করা হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি