পোনামাছ অবমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে সরকারি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কমল আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের পুকুরে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা জলিল মিয়া, সহকারী পরিচালক কৃষ্ণেন্দু সাহা, পৌরসভার মেয়র গোলাম মাহফুজ চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আছিয়া খানম, ভাইস চেয়ারম্যান রাশেদুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, ক্ষেতলাল উপজেলার মৎস্য কর্মকর্তা রাবেয়া আখতার উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১০টি সরকারি জলাশয়ে রুই, কাতলা, মৃগেল ইত্যাদি মোট ৪০৯ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।