পোমরা শহীদ জিয়া উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলায় পোমরা শহীদ জিয়ানগর উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১০ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মো. মুছা। প্রধান অতিথি ছিলেন সমাজসেবী আবদুল গফুর। উদ্বোধন করেন তরুণীসেন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ফয়েজ আহাম্মদ, মো. আবদুল ছালাম, কাজী মো. এনাম, সুধেন্দু বিকাশ বড়ুয়া ও দোলন কুমার দে। বিজ্ঞপ্তি।