পোরশা সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পোরশা উপজেলার হাপানিয়া সীমান্ত ফাঁড়ি (বিওপি) এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। আটক বাংলাদেশিরা হলেন পোরশার বিষ্ণুপুর গ্রামের আবদুল করিম (২৬), সাদেকুল ইসলাম (২৮) ও বাবুল হোসেন (৩০)। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিনজন ঘাস কাটতে কাটতে সীমান্তের ২৩১ নম্বর মেইন পিলার এবং ৮ এস সাব-পিলারের কাছে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার চালনাপাড়া গ্রামের ভেতরে চলে যান। ওই গ্রামের লোকজন তাঁদের ধরে বিএসএফের কেদারীপাড়া ক্যাম্পে সোপর্দ করেন। বিজিবির ৪৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল হাসান মো. শামসুদ্দিন বলেন, আটক ব্যক্তিদের ফিরিয়ে আনার ব্যাপারে আজ বুধবার ক্যাম্প কমান্ডার পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।