পোরশায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল মঙ্গলবার হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এর আয়োজন করে।
নিতপুর উচ্চবিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দয়াহার সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে সরিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। একই মাঠে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ইউএনও আবু সালেহ মো. মাহফুজুল আলমসহ অতিথিরা পুরস্কার বিতরণ করেন।