পোরশায় ভটভটি উল্টে স্কুলছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা উপজেলায় ভটভটি উল্টে এক স্কুলছাত্রী নিহত ও আরও ১০ জন আহত হয়েছে। উপজেলার তাঁতোড় মোড় এলাকায় গত সোমবার এ দুর্ঘটনা ঘটে।ওই স্কুলছাত্রীর নাম খাতিজা (১০)। সে সাপাহার উপজেলার চকগোপালপুর গ্রামের আব্বাস আলীর মেয়ে। সে স্থানীয় ধুলাডাঙ্গা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। আহত ব্যক্তিদের মধ্যে একই গ্রামের ছায়েত আলীসহ আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম জানান, সরাইগাছী থেকে নিয়ামতপুর উপজেলার ছাতড়া হাটে যাওয়ার সময় তাঁতোড় মোড় এলাকায় একটি শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান উল্টে যায়। এ সময় ভটভটির চাপায় পথচারী খাতিজা ঘটনাস্থলেই মারা যায় এবং ১০ জন যাত্রী আহত হয়। গতকাল বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।