পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সিপ্রং ওরিয়েন্টেশন গতকাল শুক্রবার বিকেলে নগরের খুলশী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নুরুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। অতিথি হিসেবে ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম এনামুল হক শামীম ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহির আহম্মদ।