পোলট্রি খাবারের দাম কমানোর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোলট্রি খাবারের দাম কমানো ও ডিমের উপযুক্ত মূল্য নির্ধারণের দাবি জানিয়েছে গাজীপুর জেলা পোলট্রি সামগ্রী বিক্রেতা মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় নিজ কার্যালয়ে সংবাদ সমেঞ্চলন করে ওই দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি এস এম মোকসেদ আলম বলেন, উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যহীনভাবে ডিমের মূল্য অনেক কম থাকায় পোলট্রি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। খামারিদের জন্য প্রয়োজনীয় নীতিমালা, স্বল্প সুদে জামানতবিহীন ঋণসুবিধা দিতে হবে।