প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর কালুখালীর মৃগী ইউপির নির্বাচনে সদস্য পদপ্রার্থীর পোলিং এজেন্ট লিটন মণ্ডলকে কুপিয়ে আহত করা হয়েছে। তিনি ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী জিয়াউর রহমানের পোলিং এজেন্ট। জিয়াউর রহমান অভিযোগ করেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মওদুদ আহমেদ বাচ্চুর সমর্থকেরা জাল ভোট দিতে গেলে আমার ভাতিজা ও পোলিং এজেন্ট লিটন তাদের বাধা দেয়। ভোট গ্রহণ শেষ হওয়ার পর লিটন বাড়ি যাচ্ছিলেন। তখন পথে তাঁকে বাচ্চুর কর্মীরা রামদা দিয়ে কুপিয়ে আহত করেন।’ প্রিসাইডিং কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, এ ঘটনা কেন্দ্রের ভেতরে ঘটেনি। কেউ অভিযোগও করেনি।