পোলিও টিকা খাওয়ানোর পর শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গতকাল শনিবার পোলিও টিকা খাওয়ানোর পর জেমি নেছা নামে ১২ দিনের এক শিশু মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেমি উপজেলার কৃষ্ণকোলা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। এ ঘটনায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
শিশুটির মা মিতু আখতার অভিযোগ করেন, স্বাস্থ্যকর্মী তহমিনা বাড়িতে এসে জেমিকে পোলিও টিকা খাওয়ান। এর পরই জেমির শরীর হলদে রং ধারণ করে। পরে ২০ মিনিটের মাথায় জেমির মৃত্যু হয়। টিকা খাওয়ানোর আগে জেমি সুস্থ ছিল।