পোলিওমুক্ত দেশের সনদ পেল বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোলিওমুক্ত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সনদ গ্রহণ করেছে।
ভারতের মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সামিনা নাজ গতকাল শনিবার মহারাষ্ট্র রাজ্য সরকারের গভর্নর কে শংকরনারায়ণনের কাছ থেকে এ সনদ গ্রহণ করেন। আজ রোববার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। খবর বাসসের।
মুম্বাই শহরে মহারাষ্ট্রের রাজভবনের দরবার হলে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকারের গভর্নর বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের হাতে ডব্লিউএইচওর সনদ তুলে দেন।
মহারাষ্ট্র সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আদিত্য বিড়লা গ্রুপ ও রোটারি ইন্টারন্যাশনাল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ১০টি দেশের মধ্যে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষিত হয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা তা প্রত্যয়ন করেছে।