প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের ৫০ জন প্রতিবন্ধী শিশুকে গতকাল শুক্রবার দুপুরে সুপার পাওয়ার নামে স্থানীয় একটি সামাজিক সংগঠনের উদ্যোগে নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে। বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত উপহার বিতরণ অনুষ্ঠানে মো. শাহজাদা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। অন্যদের মধ্যে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম শাহজাদা মিয়া, রাঙাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, সংগঠনের পরিচালক মো. জায়েদ মাহমুদ, সাংবাদিক কামরুজ্জামান বাচ্চু, মিজানুর রহমান, অহিদুজ্জামান ডিউক প্রমুখ।