পোশাক কারখানা থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার চান্দনা-চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের প্যান্ডোরা সোয়েটার কারখানার ভেতর থেকে গতকাল বৃহস্পতিবার সকালে এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আঞ্জুয়ারা বেগম (৩৫)। তিনি গাইবান্ধার ফরাজীপাড়া এলাকার মোকসেদুল ইসলামের স্ত্রী। তাঁরা সপরিবারে স্থানীয় দীঘিরচালা এলাকার খোরশেদ আলমের বাসায় ভাড়া থাকতেন। জয়দেবপুর থানার উপপরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় কারখানার প্রশাসনিক কর্মকর্তা ওসমান গনি বাদী হয়ে জয়দেবপুর থানায় অপমৃত্যুর মামলা করেছেন। ওসমান গনি জানান, ছুটির পর সবাই চলে গেলেও আঞ্জুয়ারা হয়তো ভেতরে কোথাও লুকিয়ে ছিলেন এবং শেষে আত্মহত্যা করে থাকতে পারেন।