প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে শব্দদূষণের অভিযোগে ভিশন অ্যাপারেল (প্রা.) লিমিটেড ও মন্ডে অ্যাপারেলস লিমিটেড নামে দুটি পোশাক কারখানাকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালনা করে।অধিদপ্তর জানায়, দুটি প্রতিষ্ঠানের জেনারেটর থেকে শব্দের মানমাত্রা ৭৪.৬ থেকে ১০০ ডেসিবল পাওয়া যায় (সহনীয় মাত্রা ৬০ ডেসিবল)। মাত্রাতিরিক্ত শব্দদূষণ করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মুনীর চৌধুরী জানান, জরিমানা করা ওই দুটি পোশাক কারখানার বিরুদ্ধে শব্দদূষণের প্রমাণ পাওয়া যায়।