প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গত রোববার রাতে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাভিশন ও ভোরের কাগজ-এর প্রতিনিধির ভিডিও ক্যামেরা ভাঙচুরের ঘটনায় গতকাল সোমবার এক কারখানা কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার রাত আটটার দিকে চন্দ্রা এলাকায় আইমন টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও ভাঙচুর করেন। এ সময়ে সাংবাদিক শাহজাহান মিয়া কারখানার মহাব্যবস্থাপক মো. শরিফ হোসেনের সঙ্গে কথা বলতে চাইলে তাঁর অনুগত কয়েকজন শ্রমিক বাংলাভিশনের ক্যামেরাটি ভাঙচুর করেন। ওই ঘটনায় শাহজাহান মিয়া বাদী হয়ে মহাব্যবস্থাপক মো. শরিফের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় অভিযোগ করেছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’