প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকপ্রতি মজুরি বাড়ানোর দাবিতে গতকাল সোমবার গাজীপুর সদর উপজেলার বাসন সড়ক এলাকার সাংকুয়ান গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন। একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার দুই কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তাঁদের কক্ষ ভাঙচুর করেন। পরে গতকালের জন্য কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
আহত কর্মকর্তারা হলেন সাংকুয়ানের জ্যেষ্ঠ পরিচালক দক্ষিণ কোরীয় নাগরিক ওহ এবং ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান। তাঁদের স্থানীয় তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।