পোশাক কারখানার নিরাপত্তায় সমন্বয় সেল গঠনের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পোশাক কারখানায় নিরাপত্তা বাড়াতে নগর পুলিশ, শিল্প পুলিশ ও বিজিএমইএর সমন্বয়ে একটি ‘কো-অর্ডিনেশন সেল’ গঠন করার প্রস্তাব দিয়েছেন পোশাকশিল্পের মালিকেরা।গতকাল বুধবার দুপুরে বিজিএমইএ কার্যালয়ে শিল্প পুলিশের মহাপরিচালক আবদুস সালামের সঙ্গে মতবিনিময় সভায় এ প্রস্তাব দেন শিল্পমালিকেরা। সভায় বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, সেল গঠন করা হলে নগরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পোশাকশিল্পের কারখানার নিরাপত্তা নিশ্চিত করা যাবে। শিল্প পুলিশের মহাপরিচালক বলেন, শ্রমিক-অসন্তোষ নিরসনসহ শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ গঠন করা হয়েছে। পোশাকশিল্পের সার্বিক নিরাপত্তায় শিল্প পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।