পোশাক কারখানার মালিকদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সময়ে তৈরি পোশাক কারখানায় দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত হওয়ার ঘটনায় জড়িত পোশাকশিল্পমালিকদের বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন।বক্তারা বলেন, পোশাকশিল্পের মালিকদের উদাসীনতার কারণে বারবার শ্রমিকদের জীবন দিতে হচ্ছে। অতিরিক্ত মুনাফালাভের আশায় মালিকেরা শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। আর এসব ঘটনায় শাস্তি না হওয়ায় দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। বক্তারা বলেন, পোশাকশিল্পের শ্রমিকদের শ্রমের টাকায় আমাদের অর্থনীতির চাকা সচল রয়েছে। তাঁদের ওপর সবাই নির্ভরশীল। সুতরাং তাঁদের জীবনের নিরাপত্তা নিয়ে কারও উদাসীনতা কাম্য হতে পারে না। বক্তারা শ্রমিক নিহত হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।